বনলতা এক্সপ্রেস-Bonolota Express-The poetric Journey -The review
Thursday, April 09, 2026
শুভ সালাতিন
, Posted in
Bangla Movie
,
movie review
,
movies
,
বনলতা এক্সপ্রেস
,
0 Comments
বনলতা এক্সপ্রেস (Bonolota Express) দেখলাম। হুমায়ুন আহমেদ এর 'কিছুক্ষন' উপন্যাস অবলম্বনে এই মুভিটা তৈরী। এক কথায় অসাধারণ।
হল ভর্তি দর্শক। মাঝে মাঝে হাসির রোল। দর্শকরা যেনো ভ্রমণ করছে রাতের ট্রেনে।মিশে গেছে যাত্রীদের দুঃখ -বেদনা, হাসি কান্না, প্রেম,বিচ্ছেদ, মান অভিমান, ঝগড়া আপোষে। ট্রেনে একটি শিশুর জন্ম, সব যাত্রীদের এক মানবিকতার ছাতার তলায় নিয়ে আসে। দর্শক ডুবে থাকে প্রিয় অভিনেতা -অভিনেত্রীদের নিখাদ অভিনয় জাদুতে। আমার প্ৰিয় অভিনেতা মোশারফ করিম এর অভিনয় আমাকে আবারো বিমোহিত করলো।
অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা তাঁদের সর্বোচ্চ ঢেলে দিয়েছেন। বিশেষ করে চঞ্চল চৌধুরী, শ্যামল মওলা, ইফতেখাব দিনার,বাঁধন, সাবিলা নূর -এর অভিনয় মনে রাখার মতো। তবে শরিফুল রাজ জাত অভিনেতা। ক্লিন-সেভড মুখটা তেমন ভালো লাগে নাই। শামীমা নাজনীন - উনার অভিনয় এই ছবিকে এক অনন্য মাত্রা দিয়েছে। পকেটমারের চরিত্র বেশ হাস্যরস তৈরী করেছে দর্শকদের মাঝে।
সিনেমাটোগ্রাফি চমৎকার। ৮০% ট্রেনের ভিতর ধারণ কৃত। বাকি টুকু flashback। শুধু ফ্রেম টু ফ্রেম tansition আমার কাছে একটু বোরিং লেগেছে। Transition আরেকটু স্লো বা fade-out হলে ভালো লাগতো। যাই হউক, পরিচালক যেটা ভালো মনে করেছেন, সেটাই ব্যবহার করেছেন। ওয়াইড এঙ্গেল লেন্সের ব্যবহার চমৎকার। ক্লোজ আপ বেশি হওয়ার জন্য কিছু ফেইস একটু distorted মনে হয়েছে আমার কাছে ( ব্যক্তিগত মতামত )। আইয়ুব বাচ্চুর গান ' আর বেশি জ্বালালে, গান টি দর্শকদের নস্টালজিক করেছে। রবীন্দ্র সংগীত এর প্রয়োগ যথার্থ।
ছবি শেষে দর্শকদের হাত তালি এবং চোখে মুখে সন্তূষ্টির ভাব অনেক কম ছবির ভাগ্যে জুটে।
আমার ব্যক্তিগত স্কোর ৮. ৫/১০




0 Response to "বনলতা এক্সপ্রেস-Bonolota Express-The poetric Journey -The review"
Post a Comment